প্রকাশিত: ০৯/০২/২০১৭ ৩:২১ পিএম , আপডেট: ০৯/০২/২০১৭ ৩:৪১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশে নিযুক্ত তিনটি দেশের হাইকমিশনাররা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিব্লেট।

পরে তারা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তারা উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, সকাল ১০টার দিকে কুতুপালং ক্যাম্পসংলগ্ন এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বুধবার রাতে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ৩১ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধিদল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...