প্রকাশিত: ২২/০১/২০২২ ১০:৪৯ এএম

কক্সবাজার–টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজির ২ যাত্রীর ব্যাগ থেকে ৫ কোটি টাকা মূল্যমানের ১ কেজি তল্লাশি করার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে। এ সময় ওই দুই যাত্রীকেও আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিজিবির রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টের কিছুটা দূরে গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি করার সময় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

আটকরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে সৈয়দুল আমিন (৩৪) ও একই এলাকার মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ।

শুক্রবার রাতে বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকার পশ্চিম গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি করছিলেন বিজিবি সদস্যরা। এ সময় একটি সিএনজি তল্লাশি করার সময় ২ যাত্রী সৈয়দুল আমিন ও ফরহাদ তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রাস্তার পার্শ্বে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি টহলদল মাদক কারবারিদেরকে আটক করতে সক্ষম হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer