প্রকাশিত: ২৭/০৪/২০২০ ৩:৩১ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহকে ফোন করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকির উপদেষ্টা। রোববার (২৬ এপ্রিল) সকালে তাকে ফোন করা হয়।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচনার একপর্যায়ে এ তথ্য জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট ওষুধ প্রশাসন অধিদফতর গ্রহণ না করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, ‘আজকে সকালে ইরান থেকে তার স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ফোন করেছেন। তিনি বলেছেন, তারা প্রত্যেক দিন ১০ লাখ কিট ব্যবহার করছেন। ইরান সরকারের উদ্ভাবন করা। ইরান আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলে।’

এ বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী রাতে জাগো নিউজকে বলেন, ‘ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আমাকে জানিয়েছেন যে, তারা আমাদের (গণস্বাস্থ্য কেন্দ্র) মতো একই জাতীয় কিট উদ্ভাবন করেছেন, তবে এক না। তারা পিসিআরও ব্যবহার করছেন এবং এগুলোও ব্যবহার করছেন। এই কিট তারা প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যবহার করছেন। আমাকে জানিয়েছে এ জন্য যে, তারা এটার প্রচুর ব্যবহার করছেন এবং এটার ভালো ফল পাচ্ছেন।’

এদিকে, করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট উদ্ভাবন করেছে, সেটা সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদফতর নেয়নি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, কিট আসুক না আসুক, কাউকে ঘুষ দেবে না গণস্বাস্থ্য কেন্দ্র।

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) বিকেলে একই জায়গায় করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। আমন্ত্রণ জানানোর পরও যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এ কিট গ্রহণের জন্য যায়নি সরকারের কোনো প্রতিষ্ঠান। পরদিনই এ বিষয়ে বক্তব্য দিতে সংবাদ সম্মেলন ডাকলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...