ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ৮:৫২ পিএম

কাল এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না শিক্ষামন্ত্রী
২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ৩০ জুন। দীর্ঘ দিনের রীতি ভেঙে এবারও পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাননি তিনি।

শনিবার (২৯ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানান।

আবুল খায়ের বলেন, এসএসসি পরীক্ষার মতো আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী। তবে বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।

এর আগে এক শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা লাগবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল, আইনানুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...