প্রকাশিত: ০১/০২/২০২২ ১০:৫২ এএম

ঝুঁকিপূর্ণভাবে কাভার্ড ভ্যানে করে বিভিন্ন যানবাহনে জ্বালানি গ্যাস বিক্রয় করার সময় র্যাব-১৫ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। এসময় একটি কাভার্ড ভ্যান, ১১৮ টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।
কক্সবাজার র্যাব – ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। রোববার রাত ১০ টার দিকে উখিয়ার কোট বাজারের দক্ষিণে মহাসড়কের পাশে একটি কাভার্ড ভ্যান থেকে অবৈধভাবে বিভিন্ন যানবাহনে জ্বালানি গ্যাস বিক্রি করার সংবাদে র্যাব অভিযান চালায়।
এসময় একটি কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষ কায়দায় গ্যাস সিলিন্ডার স্হাপন করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের মত বিস্ফোরক দ্রব্য বিক্রি করা হচ্ছিল।
ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানসহ কক্সবাজারের বড় মহেশখালীর সুজিত কান্তি দে এর ছেলে ঝিন্টু কান্ত দে (৩০), উখিয়ার রত্নাপালংয়ের জাফর আলমের ছেলে মোঃ ইসমাইল (২২) ও চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার সফিকুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫০) কে আটক করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন স্হানে অতিরিক্ত মূল্যে যানবাহন ও শিল্প কারখানায় ঝুঁকিপূর্ণ ভাবে গ্যাস বিক্রি করে আসছিল বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer