প্রকাশিত: ২৬/০৫/২০১৭ ৯:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৪ পিএম

বনানী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফ গোয়েন্দাদের জেরার মুখে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম বলেছেন, যাদেরকে তিনি উঁচু দরের কলগার্ল সাপ্লাই দিয়ে থাকতেন। ভোগ-বিলাসের জীবনে আকৃষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া থেকে অভিজাত এলাকার মধ্যবিত্ত পরিবারের সুন্দরী মেয়েদের নাঈম আশরাফ সহজে পটাতেন।

ইভেন্ট ম্যানেজমেন্টের নামে নাঈম আশরাফ ব্যবসা করলেও তার আসল ব্যবসা ছিল নারী সরবরাহ ব্যবসা। তার ব্যাংক একাউন্টেও ৩ কোটি ৭৬ লাখ টাকা এই মুহুর্তে জমা আছে। গোয়েন্দাদের জেরার মুখে তিনি এ টাকা সুনির্দিষ্ট উৎস বলতে পারেননি। গোটা অন্ধকার জগতের যে চিত্র বনানীর রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলা ঘিরে উঠে আসছে তাতে গোয়েন্দারা তাজ্জব হয়ে যাচ্ছেন।

একাধিক গোয়েন্দা সূত্র বলছে, উপর মহলে পুরো রিপোর্ট তারা দিতে যাচ্ছেন। সব মহলে প্রশ্ন উঠছে কারা সেই প্রভাবশালী যাদের নাঈম আশরাফ নিয়মিত নারী সাপ্লাই দিতেন? যেসব মেয়েরা নাঈমের হাত হয়ে বিত্তবান ও ক্ষমতাবানদের মনোরঞ্জনে নিজেদের বিলিয়ে দিয়েছেন এতদিন তারাও আতংকে রয়েছেন। যেকোনো মুহুর্তে গোয়েন্দা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...