প্রকাশিত: ০৭/১১/২০১৬ ৭:২৯ এএম , আপডেট: ০৭/১১/২০১৬ ৭:৩০ এএম

photoঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা কারাগারে বন্দি নির্যাতন ও বন্দিদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ জেলার দিদারুল আলমকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দানের নির্দেশ দেওয়া হয়েছে।

০৬ নভেম্বর রোববার দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন মিস ২৩/১৬ মামলার প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদেশে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার দিদারুল আলমকে আগামী ৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বরজুডিশিয়াল কনফারেন্সে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জেলা কারাগারে বন্দি নির্যাতন ও বন্দিদের সাথে খারাপ ব্যাবহার করার
বিষয়ে তথ্য তুলে ধরেন।

এ ছাড়া আদালতের গোচরিভুত হয় যে, জেলার দিদারুল আলম রিলিজ আদেশ সমুহ দিনের দিন আসামী মুক্তি না দিয়ে বেআইনী ভাবে আটকে রেখে পরের দিন আসামীদের মুক্তি দিয়ে থাকেন। জেলার দিদারুল আলমের এহেন কর্মকার্ন্ড আইনের পরিপন্থি বলে আদালতের কাছে প্রতিয়মান হয়। ফলে দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৫ ধারার প্রদত্ত ক্ষমতা বলে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় আদালতে হাজির হয়ে ব্যাখা প্রদানের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, জেলার দিদারুল আলমের বিরুদ্ধে অভিযোগ সমুহ আসামী ও তার স্বজনরাই আইনজীবীদের কাছে তুলে ধরেন। বিষয়টি তিনি জুডিশিয়াল কনফারেন্সে তুলে ধরে প্রতিকার দাবি করেন।

– See more at: http://www.bd24live.com/bn/article/109123/index.html#sthash.ejIEOro9.dpuf

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer