প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ৯:১০ পিএম

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি কারাগারে থেকে পড়াশোনা করতে চান বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম।

বুধবার দুপুর একটার দিকে মিন্নির সঙ্গে ১০ মিনিটের মতো কথা বলেছেন তিনি।

জেলা কারাগার থেকে বের হয়ে মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির খোঁজখবর নেয়ার পাশাপাশি তাকে কিছু আইনি পরামর্শ দেয়ার জন্য মিন্নির সঙ্গে দেখা করতে জেলা কারাগারে যাই।

তিনি বলেন, মিন্নির পুরো শরীরে ব্যথা আছে। মিন্নি রাতে ঘুমাতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত সে।

তিনি আরো যোগ করেন, মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছে তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছে। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।

মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চায় জানিয়ে আসলাম বলেন, মিন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে জেলার আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন।

মিন্নি একটু খুড়িয়ে হাঁটছে জানিয়ে আইনজীবী আরও বলেন, মিন্নির চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবে বলে জেলার জানিয়েছেন।

.

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...