উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২৪ ৭:৫৯ এএম
কামরুল হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার,উখিয়া

মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী (১৮১৩১) কে উখিয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৭ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।
উখিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বর্তমানে বান্দরবানের লামা’র ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩৫ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেন (১৭৭১৮) এর স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীর নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়। এর আগে গত ৭ নভেম্বর উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেনকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ির ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...