প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৮:৪১ পিএম

167625_164ঢাকা: রাজধানীতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার কাফরুল থানাধীন ইটখোলা এলাকার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে কার্টনভর্তি এসব কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন সাংবাদিকদের জানান, ওই বাড়িটিতে এখনো অভিযান চলছে। অভিযান শেষ হলে উদ্ধার হওয়া কঙ্কালের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে নুরুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নেন। বাড়ির মালিক ইলিয়াস সাইফুল পুলিশকে জানান, আজ বিকেলে দ্বিতীয় তলার ওই ফ্ল্যাট থেকে বিদঘুটে গন্ধ পাওয়ার পর তিনি ভেতরে প্রবেশ করে মানবকঙ্কাল দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তিনি। এরপর পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে। এ সময় ওই ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া নুরুজ্জামানকে আটক করে পুলিশ।-এনটিভি

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer