ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ১১:৩৫ এএম

কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ভাইরাল হয়েছে। এতে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।

কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানিয়েছেন, গত বৃহস্পতিবার কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে বলে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব। আমরা এই রকম কোন সিদ্ধান্তই গ্রহণ করিনি।

তিনি বলেন, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তই লেকে পানি ছিল ১০৪ দশমিক ৮৪ ফুট এর কিছু বেশি। যদি পানির লেভেল ১০৮ ফুট মিন সি লেভেল ক্রস করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, শুক্রবার রাঙ্গামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোন বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া শুষ্ক ছিল। টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোন সম্ভাবনা নেই। আর যদি পানি ছাড়তেই হয়, তবে অন্তত ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি এমনটা নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন জানান, কাপ্তাই বাঁধে এখনও আরও পানি ধারণ ক্ষমতা রযেছে। তাই এই বিষয়ে জনসাধারণকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer