ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ৮:০৫ এএম

কানাডায় সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামে এক বাংলাদেশি ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫মিনিটে দেশটির ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৪১ বছর বয়সী এক চালক প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিল। ওই সময় ফাইরুজ শাফিন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে প্রাইভেটকারটি তাকে ধাক্কা দেয়। এতে মুনমুনের মৃত্যু হয়। তবে গাড়ির অতিরিক্ত গতি বা চালকের অ্যালকোহল পানে এ দুর্ঘটনা ঘটেনি। গাড়ি চালানোর সময় চালকের চোখে সূর্যের আলো পড়ায় তিনি দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাবা-মা দুজনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...