ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৪/২০২৩ ৮:৩৫ এএম

নুরুল আবছার বিন মতিউর রহমান কাউমী অঙ্গনের একজন মেধাবী ছাত্র। সে কাউমী মাদরাসা সর্বোচ্চ শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া’ বোর্ড থেকে দাওরায়ে হাদিস তথা কামীল (মাস্টার্স) পরীক্ষায় সারা বাংলাদেশে ৬ষ্ঠ স্থান লাভ করেছে। একই সময় চট্টগ্রাম বিভাগ ও হাটহাজারী মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছে। রমজানের আগে অনুষ্ঠিত এ পরীক্ষায় এক লাখ ৭১ হাজার পরীক্ষার্থীর মধ্যে মেধার স্বাক্ষর রেখে আবছার ৬ষ্ঠ স্থান লাভ করে।

আবছার হাটহাজারী বড় মাদরাসায় দাওরায়ে হাদিসের ক্লাশ করেছে এবং সেখান থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১০০০ নং এর পরীক্ষায় সে ৯২৯ নং পেয়ে ৬ষ্ঠ স্থান লাভ করে। ১০টি বিষয়ের সবটিতেই আবছার উত্তর দিয়েছে আরবিতে।
নরুল আবছার আলিম ক্লাশ থেকে মেধার স্বাক্ষর রেখে আসছে। এর আগে কাউমী মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে কক্সবাজারের খুরুস্কুল ওয়াদূদিয়া তালিমুদ্দিন মাসদরাসা থেকে নুরুল আবছার কাউমী মাদরাসা শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস’ এর ফাইনাল পরীক্ষায় কামেলাইন বা ফাজিল ক্লাশে সমগ্র বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করেছিল। ওই পরীক্ষায় সে ৬০০ নাম্বারের ৫৯০ নাম্বার পেয়ে সমগ্র বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছিল। তারও আগে জামাতে ছাহারুমে বা আলিম ক্লাশেও একই মাদ্রাসা থেকে সে সর্বোচ্চ নম্বর পেয়ে গোটা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল।
এই মেধাবী নুরুল আবছার এর পিতা মতিউর রহমান। কক্সবাজার জেলার রামু খুনিয়া পালং দারিয়ার দীঘির কালুর দোকানে তাদের বাড়ি। মা-বাবার পরিবারে নুরুল আবছার ৫ম সন্তান। পরিবারে তার বড় ৪বোন ও তার ছোট এক ভাই রয়েছে।

সে এই ফলাফলের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তার মা-বাবা ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছে।
মেধাবী নুরুল আবছার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইলমে তাফসির, ইলমে হাদিস ও আরবী ভাষার উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...