প্রকাশিত: ২৭/০৭/২০১৭ ৭:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় কাঁঠালের ভেতরে করে ১০ হাজার পিস ইয়াবা পাচারকালে বউ-শাশুড়িকে আটক করেছে ময়নামতি থানা হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ফেনী থেকে ঢাকামুখী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের বাসে অভিযানে চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক শাশুড়ি ছবিয়ারা বেগম চাঁপাই নবাবগঞ্জের নীচাধুমী গ্রামের ঝেন্টু মিয়ার স্ত্রী ও বউ সোহেল রানার স্ত্রী আছমা বেগম।

এদিকে, একই দিন সন্ধ্যায় দাউদকান্দি হাইওয়ে পুলিশ দাউদকান্দির টোলপ্লাজা সংলগ্ন বলদা খাল এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি গ্রামের আবদুন নূরের ছেলে হাসানুজ্জামান ও যশোরের ঝিকরগাছা উপজেলার মদনপুর গ্রামের আবদুল মতিনের ছেলে আনোয়ার হোসেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer