প্রকাশিত: ২৬/১২/২০১৯ ১০:১১ এএম

আতিকুর রহমান মানিক ::
উখিয়া উপজেলার পালংখালীতে কাঁটাতারের বেড়ার বাইরে থেকে যাচ্ছে রোহিঙ্গাদের একটি মক্তব। এতে এলাকার আইনশৃংখলা পরিস্হিতি অবনতিসহ রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, পালংখালী ইউনিয়নের হাকিম পাড়ায় ১৪ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড়ের খাঁজে একটি মক্তব ও হাফেজখানা গড়ে তোলে আশ্রিত রোহিঙ্গারা। রোহিঙ্গা মৌলভীদের তত্ত্বাবধানে উক্ত হাফেজখানায় অর্ধশত রোহিঙ্গা ছাত্র রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও এবং আইএনজিওদের থেকে নিয়মিত রেশন এবং পণ্যসামগ্রীও পাচ্ছে তারা।

রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত ও ছড়িয়ে পড়া নিয়ন্ত্রন করতে সম্প্রতি ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করার উদ্যোগ নেয় সরকার। সে মোতাবেক কাঁটাতারের বেড়া নির্মানের কাজও শুরু হয়েছে।

কিন্তু স্হানীয়রা জানান, উপরোক্ত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মক্তব ও হেফজখানাটি কাঁটাতারের বেড়ার বাইরে রয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। আর এতে রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়াসহ আইনশৃঙ্খলা পরিস্হিতি অবনতির আশংকা দেখা দিয়েছে।

এলাকার জনগন আরো জানান, উক্ত মক্তবে অবস্হানরত রোহিঙ্গা মৌলবীদের সাথে ইতোপূর্বে স্হানীয়দের একাধিকবার কথাকাটাটি হয়েছে। উক্ত রোহিঙ্গা মক্তব কাঁটাতারের বেড়ার বাইরে থাকায় এলাকায় অস্বস্তি বিরাজ করছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...