ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ৬:২৭ এএম

এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে। বাজারভেদে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার। সূত্র: কালের কণ্ঠ

রবিবার (২৫ জুন) সকাল থেকে এ অনুমতি দেওয়া হচ্ছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি আজ (রবিবার) সকাল থেকে দেওয়া হচ্ছে। আজ সারা দিনে মোট ৩০টি আইপি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে।

অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এক সপ্তাহ আগেও ঢাকায় কাঁচা মরিচ বিক্রি হয় ১২০ থেকে ১৪০ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

রাজধানীর রামপুরা কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘এখন কারওয়ান বাজারে পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২৬০ টাকায়। খুচরায় কাঁচা মরিচ কেজি ৩০০-৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যার কারণে মরিচের সরবরাহ কমে গেছে, তাই দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্যে দেখা গেছে, রাজধানীর বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২৪০-৩০০ টাকায়।

গত সপ্তাহে বিক্রি হয় ১০০-১৬০ টাকায়। টিসিবির হিসাবে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ কেজিতে ১৪০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...