প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ৭:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৭ পিএম

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকার এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর কবিরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ওই ছাত্রলীগ নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি সকালে ওই ছাত্রী ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় বোনের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মুসলিম গালর্স স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের সড়কে পৌঁছলে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির (২৪), তার সহযোগী তুষার (২৬) ও মোখলেছসহ (২৫) অজ্ঞাত আরো দুই-তিনজন তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে আলমগীর কবির খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ ও জখম করে। এরপর যেখান থেকে অপহরণ করেছিল সেই স্থানে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। মামলার প্রধান আসামি আলমগীর কবির এর আগেও একদিন ওই ছাত্রীকে অপহরণ করে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় গত ১৫ মে ধর্ষিতার বাবা বাদী হয়ে আলমগীরসহ ৩ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনা প্রকাশ পেলে গত ২৩ মে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে আজীবন বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

তবে ওই ছাত্রলীগ নেতা বারবার দাবি করে আসছিলেন, তার সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবার কারণেই তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer