প্রকাশিত: ১৮/১১/২০১৯ ৯:২৬ পিএম , আপডেট: ১৮/১১/২০১৯ ৯:২৭ পিএম

গতকাল (১৭ নভেম্বর) ছিল আমার জন্মদিন। সারাদিন কেটেছে জন্মদিনের শুভেচ্ছার জবাব দিতে দিতে। নোটিফিকেশনের ভীড়ে হয়তো অনেকের উইশের রিল্পাই দিতে দেরি হয়েছে অথবা একদম-ই দেয়া হয় নি। সে জন্য আগেই ক্ষমা প্রার্থনা করছি।

ফেসবুক, টুইটার, মেইল, ইনবক্স, টেক্সট, হোয়াটস অ্যাপ, ইমো, ভাইবার সহ বিভিন্ন মাধ্যমে যাঁরা আমাকে উইশ করেছেন , আপনাদের সকলকে আমার পক্ষ হতে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।

নানা ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারনে যারা আমাকে উইশ করতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে।

জীবনের মধ্যগগ্নে দাঁড়িয়ে আমি… ভাবছি, দেখছি এবং উপলব্ধি করছি…

আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরনা যুগিয়েছে।

আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন। আমার অজান্তে হাজারো প্রাণ প্রতিনিয়ত আমার কল্যাণ প্রার্থনা করছে। আমার শতশত ছাত্রলীগ কর্মী,সহযোদ্ধা, বন্ধু,আত্নীয়, অজানা শুভাকাংখী… আমার সাফল্য দেখতে উন্নুখ হয়ে বসে আছেন।

আমি প্রস্তুত…

আবারো চ্যালেঞ্জ নিতে, আপনাদের মুখে হাসি ফুঁটাতে…

আপনাদের এহেন ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটলে হয়ত আমি এখানেই থেমে যেতাম, সাহস হারিয়ে পাল শুন্য নৌকার মত ভেসে বেড়াতাম জীবন সাগরে।।

আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত…।

ধন্যবাদ আপনাদের, আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে, ইনশা আল্লাহ।

আমার ভবিষ্যতের প্রতিটি সাফল্য , প্রতিটি সুখ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আপনাদেরকে আমার পাশে চাই অতীতের মত।

ভাল থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।

আল্লাহ হাফেজ।

ইতি,
আপনাদের প্রিয়….
সাইদুল আমিন টিপু
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা।
০১৮৩৭১২৫৪৬৭…….

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...