প্রকাশিত: ০১/০২/২০১৯ ৫:৩১ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার পৌরসভাস্থ কলাতলীর ডলপিন মোড় থেকে বেলি হ্যাচারী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার (১৩০০ মিটার) সড়কের সংস্কার কাজ শুরু হচ্ছে। এ কারণে আগামী প্রায় ৩ মাস এই সড়ক দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ২ ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিক কাজের উদ্বোধন হওয়ার কথা।
কক্সবাজার পৌরসভা নিজস্ব তহবিলের প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দে বহুমাত্রিক গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান।
তিনি জানান, অধিক যানচলাচল ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পর্যটন নগরীর অতি গুরুত্বপূর্ন এই সড়কের বেহাল দশা। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। তাই সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাজ চলাকালীন এই সড়কের বিকল্প হিসেবে লিংকরোড হয়ে মেরিন ড্রাইভ সড়কটি ব্যবহারের অনুরোধ, সেই সাথে নির্মাণ কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান।
কাজ শেষ না হওয়া পর্যন্ত পৌরবাসী ও সড়ক হয়ে চলাচলকারীদের আনাকাঙ্খিত কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...