প্রকাশিত: ২৩/০৪/২০১৯ ১০:২৮ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভের বেলি হ্যাচারী লাগোয়া সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার। মঙ্গলবার সন্ধ্যায় মেয়র মুজিবুর রহমানকে সাথে নিয়ে সড়কটির কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজের গুনগত মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে কাজের অগ্রগতি বাড়িয়ে দ্রুত কাজ শেষ করার উপর গুরুত্বারূপ করেন তিনি।
এসময় কক্সবাজার পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণিসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিপি-থ্রি) এর অধিনে ১শ’ ২৮ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। যার মধ্যে কলাতলী ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ লাগোয়া বেলি হ্যচারী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের ড্রেনসহ আরসিসি ঢালাইয়ে দু’টি আলাদা প্যাকেজে প্রায় সাড়ে ১২ কোটি টাকার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পর্যটকসহ কক্সবাজারবাসীর মেরিন ড্রাইভ দিয়ে যাতায়তের ক্ষেত্রে সকল সমস্যা সমাধান হয়ে যাবে।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলম জানান, মেয়র মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে সবগুলো প্রকল্পের উন্নয়ন কর্মকান্ড শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে এগিয়ে চলছে। কোথাও কোন ধরণের অনিয়ম-দুর্ণীতি তিনি প্রশ্রয় দেননা। শুধু তাই নয়, উন্নয়ন কাজে বাধা প্রদানসহ প্রকল্পে অনিয়ম-দুর্ণীতির প্রমাণ পেলে ঠিকাদারসহ জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র।
এছাড়া প্রতিটি উন্নয়ন কাজের শতভাগ গুণগতমান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনাও রয়েছে বলে জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer