প্রকাশিত: ১২/০৩/২০২২ ১২:৫৭ পিএম

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বসতভিটার মাটি খুঁড়ে পাওয়া গেলো ৫০ কেজি গাঁজা। এ ঘটনায় মৌলভী আব্দুল্লাহ (৫২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন।

র‌্যাব জানিয়েছে, আটক আব্দুল্লাহ শহরের নুনিয়ারছড়া এলাকার মৃত আব্দুল মবিনের ছেলে। তিনি বর্তমানে দক্ষিন কলাতলীতে বসবাস করেন।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মধ্যরাতে কলাতলীতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মৌলভী আব্দুল্লাহকে আটক করা হয়। পালানোর কারণ জিজ্ঞাসা করলে এক পায়ে সে স্বীকার করে তার বসত ঘরের পিঁছনে মাটির নিচে গাঁজা লুকানো আছে। সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসছে বলে জানিয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...