ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১১:৪৩ এএম

কলকাতা থেকে এক তরুণীর হারানো একটি আইফোন উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ টিম। শনিবার (৬ জুলাই) মহানগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট থেকে আইফোন ১৪ প্লাস মডেলের মোবাইলটি উদ্ধার করা হয়।

 

 

মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রবিউল আইফোন উদ্ধার বিষয়ে জানান, সম্প্রতি কলকাতার মহেশতলা থানায় আইফোন হারিয়ে সাধারণ ডায়েরি করেন দ্বীপান্বিতা সরকার নামে এক তরুণী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনি জানতে পারেন তার হারানো মোবাইল বাংলাদেশের চট্টগ্রামে খোলা হয়েছে।

 

 

সেই সময় কলকাতার তরুণী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অফিশিয়াল পেজে যোগাযোগ করে কলকাতায় করা জিডির কপি ও মোবাইলটি চালু করার লোকেশন পাঠান। ম্যাসেজ পেয়ে সিএমপি পক্ষ থেকে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের ওপর মোবাইলটি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

 

মহানগর গোয়েন্দা বিভাগ বলছে, মোবাইলটি উদ্ধার করা হলেও সংঘবদ্ধ চক্রের মূল হোতা কৌশলে পালিয়ে গেছে। সংঘবদ্ধ চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...