প্রকাশিত: ২৪/১১/২০২১ ৩:০৯ পিএম

বৃহত্তর চট্টগ্রাম থেকে চার ক্যাটাগরিতে নির্বাচিত ৪২ করদাতাকে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম আয়কর বিভাগ। ২০২০-২১ করবর্ষে চট্টগ্রামের চারটি কর অঞ্চলের আয়কর দাতাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার ও অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে আসতে পারেননি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এবং কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর কমিশন সূত্রে জানা যায়, দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা হিসেবে ১২ জন, সর্বোচ্চ করদাতা হিসেবে ১৮ জন, সর্বোচ্চ মহিলা করদাতা হিসেবে ৬ জন ও তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ৬ জনকে সেরা করদাতা নির্বাচন করা হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা ভিত্তিক সম্মাননা দেওয়া হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী ক্যাটাগরিতে মোহাম্মদ আলী মেহের ও সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান। সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে মোহাম্মদ কামাল, মোহাম্মদ নাদের খান ও মো. নাছির উদ্দিন। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরিতে নজেবুন নাহার ইসলাম। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে আসিফ মাহমুদ।

চট্টগ্রাম জেলা থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী ক্যাটাগরিতে হাজী বজল আহমদ ও মো. নুরুল আলম। সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ার মো. মহসিন, দেলোয়ার হোসেন ও মো. মাইনুল হাসান। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরিতে জান্নাতুল মাওয়া। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে মোহম্মদ আনোয়ার হোসেন।

কক্সবাজার জেলা থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী ক্যাটাগরিতে হাজী মোহাম্মদ ছিদ্দিক ও মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে মোহাম্মদ আয়ুব, ইঞ্জিনিয়ার মোহাং আলমগীর ও মুহাম্মদ আবু কাউসার। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরিতে রেহেনা বেগম। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে মো. জিয়াবুল।

বান্দরবান জেলা থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী ক্যাটাগরিতে কাজল কান্তি দাশ ও মোহাম্মদ নুরুল আবছার। সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে মোহাম্মদ আলী, মোহাম্মদ নুরুল আবছার ও রাজু বড়ুয়া। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরিতে হুরে জান্নাত হুরাইন। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে সায়েদ হোসেন মো. জুয়েল।

রাঙামাটি জেলা থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী ক্যাটাগরিতে সুভাষ সাহা ও মো. লোকমান হাকিম। সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে লোকমান হোসেন তালুকদার, মো. রফিকুল আলম লিটন ও সুলতান কামরুউদ্দিন। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরিতে গীতা দে। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে মো. সাখাওয়াত হোসেন সোহেল।

খাগড়াছড়ি জেলা থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী ক্যাটাগরিতে মো. আবু তালেব ও রঞ্জিত কুমার পালিত। সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, মো. নুর আলম ও মোসাম্মৎ ফরিদা আক্তার। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরিতে বিউটি দেব। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরিতে মো. জাহাঙ্গীর আলম বাদশা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...