প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৩:২৫ পিএম

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢাকায় পৌঁছেছে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল।
সোমবার বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এইচইউ-৪৫১) তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণ করে।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, চীনা রাষ্ট্রদূত লি জিমিং।এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীনা দূতাবাস জানায়, চীনের প্রতিনিধি দলে হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।এই সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

চীনের এই বিশেষজ্ঞ দলটির ঢাকা সফরের আয়োজন করছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। এরইমধ্যে করোনা শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। এ ধারাবাহিকতায় সোমবার চীনের একটি দল করোনা সহায়তা দিতে ঢাকা এলো।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer