প্রকাশিত: ১০/০৭/২০২১ ১:৩৮ পিএম , আপডেট: ১০/০৭/২০২১ ১:৪১ পিএম

পিরোজপুরের কাউখালীর উজিয়ালখন গ্রামের এক নারী শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনায় ভয়ে স্বজনেরাও মরদেহ ধরছে না। প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছে না। ঘণ্টায় পর ঘণ্টা মরদেহ পড়ে আছে বাড়িতে। পরে এই সংবাদটি নাড়া দেয় উপজেলা নির্বাহী অফিসারকে। শুক্রবার (৯ জুলাই) রাত তখন ১০টা মরদেহ গোসল করাতে উদ্যোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা। আগে কখনো মরদেহ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতোমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। ওই নারীর মরদেহ গোসল করান। তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী মাহফুজা মিলি এবং শামীমা আক্তার।

মরদেহ গোসল করানোর আগে সুরক্ষা সামগ্রী পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং কাফনের কাপড় পড়ানো হয়। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। করোনায় মৃত নারীর লাশ গোসল করানোর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের স্ট্যাটাসে লিখেছেন- মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, করোনায় কেউ মারা গেলে সংক্রমণের ভয় থাকা ভুল ধারণা। মানুষের সচেতন হওয়া উচিত।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...