প্রকাশিত: ০২/০৬/২০২০ ৯:৪৩ পিএম

করোনা ভাইরাস সংক্রামণের সংখ্যার উপর ভিত্তি করেই কক্সবাজার পুরো জেলাকে ৩টি জোনে বিভক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (৪জুনের) মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

তিনি জানান, গত ১জুন থেকে জেলার ৮টি উপজেলায় ইউনিয়নভিত্তিক এবং ৪টি পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পরিসংখ্যানে যে ইউনিয়ন বা ওয়ার্ড বেশী সংক্রামিত হয়েছে, সংক্রামণের আধিক্য রয়েছে বলে তথ্য পাওয়া যাবে, সেগুলোকে “রেড জোন” বা লাল চিহ্নিত এলাকা, যে ইউনিয়ন বা ওয়ার্ড মাঝারী পর্যায়ে সংক্রামিত হয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে ” ইয়েলো জোন” বা হলুদ চিহ্নিত এলাকা এবং যে ইউনিয়ন বা ওয়ার্ডে করোনা একেবারে সংক্রামিত হয়নি সেগুলোকে নিরাপদ রাখতে “গ্রীণ জোন” বা সবুজ চিহ্নিত এলাকা হিসেবে বিভক্ত করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো: কামাল হোসেন বলেন, ৩জুনের মধ্যে জেলার সম্পূর্ণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সম্পন্ন করা হবে এবং ৪জুন বৃহস্পতিবারের মধ্যে পুরো কক্সবাজার জেলাকে ৩টি পৃথক জোনে বিভক্ত করা হবে।

জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হবে, সে সব এলাকা থেকে কোন লোক বাহির ও প্রবেশ করতে পারবেন না। এলাকাটি সম্পুর্ন অবরুদ্ধ থাকবে। যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘ইয়েলো জোন’ চিহ্নিত করা হবে, সেসব এলাকা সবকিছু সীমিত আকারে চলবে। আর যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘গ্রীণ জোন’ হিসেবে চিহ্নিত করা হবে, সেখানে সরকারি স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অন্যান্য নির্দেশনা মতো জীবনযাত্রা প্রায় স্বাভাবিক থাকবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer