প্রকাশিত: ৩১/০৩/২০২০ ১:১৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা ভাইরাস প্রতিরোধে উখিয়া টেকনাফের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প গুলোতে বিদেশি নাগরিকদের আসা যাওয়া বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ৩১ মার্চ সকালেদেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, করোনা ভাইরাস জনিত সংকটকালীন সময়ে বিদেশীদের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আসা যাওয়া নিরাপদ নয়। তাই বিদেশি নাগরিকদের আসা-যাওয়া সাময়িকভাবে বন্ধ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন।

ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, কক্সবাজার-২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer