প্রকাশিত: ১২/০৪/২০২০ ১১:৫০ এএম


জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষায় ঘরে বসে বেশি বেশি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনতো তেমন কোনো কাজ নেই। তাই এ বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া পড়ুন।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ঝালকাঠি জেলার সঙ্গে কথা বলার সময়ে জেলা মসজিদের ইমামের কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলা মসজিদের ইমাম বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী ঝালকাঠির সব ইমাম জুমার নামাজ দশজনে পড়েছি এবং ওয়াক্তিয়ায় পাঁচজনের বেশি উপস্থিতি রাখছি না। শবে বরাতের নামাজ বাসায় আদায় করেছি, সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহর কাজে করোনাভাইরাস থেকে আরোগ্য লাভের জন্য দোয়া করছি। দেশবাসী ও পৃথিবীর সকলের জন্য দোয়া করছি।’

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে সবাইকে দোয়াই করতে হবে। যেন এ করোনাভাইরাস থেকে আমরা রক্ষা পাই। আপনি খুব ভালো কাজ করেছেন যে মসজিদে লোকসমাগম কমিয়ে দিয়েছেন। আপনারা জানেন, সৌদি আরবে মক্কা এবং মদিনাতেও কারফিউ দিয়ে দেয়া হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। কাজেই ঘরে বসে যত বেশি দোয়া পড়া যায়..এখনতো কাজ নেই বেশি। কাজেই বেশি বেশি করে দোয়াই পড়তে হবে। যাতে আল্লাহ আমাদের এ বিপদ থেকে রক্ষা করেন।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer