প্রকাশিত: ২১/০৭/২০২১ ৬:৩১ এএম

আজ (২১ জুলাই) বুধবার পবিত্র ঈদুল আজহা। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। কক্সবাজারসহ সারা দেশে করোনা আবহের মধ্যেই তৃতীয় ঈদ উদযাপিত হবে।

প্রতিটি ঈদ মানুষের মনে আনন্দের বার্তা নিয়ে এলেও মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারও বিষাদের ছায়া নেমে এসেছে কক্সবাজার জেলাবাসীর ঘরে ঘরে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে গত প্রায় দেড় বছর ধরে কক্সবাজারবাসীর জীবনের গতি অনেকখানি বদলে গেছে।

গত ঈদুল ফিতর ও ঈদুল আযহাও জেলাবাসীকে কাটাতে হয়েছে মহামারি আতঙ্কের মধ্য দিয়ে। এবার ঘটছে তাই।

করোনার লকডাউনে মানুষের আয়-রোজগার কমে গেছে। তবুও সাধ্যমত কুরবানি দেয়ার চেষ্টা করছেন কক্সবাজারের অনেকে। তাই শেষ বেলায় জেলার কুরবানির হাটগুলোও জমে ওঠেছে।

এদিকে চলমান করোনাভাইরাসের ভয়াল থাবায় এবারও কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। তবে শহরের প্রত্যেক মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জামাত আদায় করা হবে। যেসব মসজিদে লোকসমাগম বেশি সেগুলোতে একাধিক জামাত আদায়ের সিদ্ধান্ত হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...