প্রকাশিত: ০৮/০৭/২০২১ ৬:৫০ পিএম

স্ত্রী অসুস্থ হওয়ার পর স্বামীই নিয়ে এসেছিলেন চট্টগ্রাম মেডিক‌্যালে। হাসপাতালে আনার পর জানা যায় স্ত্রী করোনায় আক্রান্ত। এরপর হাসপাতাল থেকে পালিয়ে যান স্বামী মোজাম্মেল।

স্বামী ফেলে যাওয়ার পর আজ বৃহস্পতিবার (৮ জুলাই) আসমা আক্তারের (৩৮) মৃত‌্যু হয়েছে। আসমা মারা যাওয়ার পর স্বামী মোজাম্মেলের মোবাইলে হাসপাতাল থেকে বার বার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন আসমার লাশ দাফনের ব্যবস্থা নেয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শরিফুল ইসলাম রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমা আক্তারের। মৃত আসমা আক্তারের বাড়ি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়। করোনা পজেটিভ হওয়ায় গত মঙ্গলবার (৬ জুলাই) সকালে চমেক হাসপাতালে আসমা আক্তারকে ভর্তি করিয়ে স্বামী মোজাম্মেল পালিয়ে যায়।

তিনি আরও জানান, মারা যাওয়ার পর আসমার স্বামীর মোবাইল নম্বরে বার বার যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে লাশের দায়িত্ব গ্রহণ করে কোয়ান্টাম ফাউন্ডেশন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer