প্রকাশিত: ১৬/০৫/২০২০ ৩:০৭ এএম

মুহিববুল্লাহ মুহিব :

সম্প্রতি গনজমায়েত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের এক রোহিঙ্গার শরীরে করোনা শনাক্ত হওয়ায় তার বাড়ির আশে-পাশের ১২৭৫ পরিবারের ৫ হাজার রোহিঙ্গাকে লকডাউন করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে এ তথ্য সিবিএনকে নিশ্চিত করেছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রোহিঙ্গা স্বাস্থ্য সমন্বয়কারি ডা. আবু তোহা এম, আর, এইচ ভুইয়া।

তিনি জানান, লম্বাশিয়া ক্যাম্পের এক রোহিঙ্গা করোনা আক্রান্ত হবার পরবর্তী পদক্ষেপ হিসাবে আজ সকালে ওই ক্যাম্পের এফ-ব্লকের ১২৭৫ পরিবারের ৫ হাজার রোহিঙ্গাকে লকডাউন করা হয়।

তিনি আরও জানান, এসব রোহিঙ্গারা ১৪ দিন লকডাউনে থাকতে হবে। প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সবাই পরীক্ষার আওতায় আনা হবে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১২ জনের করোনা পজেটিভ আসে। সেখানে দুইজন রোহিঙ্গা আক্রান্ত হওয়ার কথা বললেও পরে একজন রোহিঙ্গা বলে জানা যায়। আরেকজন তার ঠিকানা ভুল দিয়েছেন বলে জানিয়েছে আরআরআরসি কর্মকর্তা

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer