প্রকাশিত: ৩০/১২/২০২০ ৯:২০ এএম

পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৮ হাজার ৮১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮২ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৩১৭ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ হাজার ১৭৮ জন আক্রান্ত হন, ২৫ জন মারা গেছেন। এছাড়া এখনো হাসপাতালে ডিএমপির ৪২ জন সদস্য চিকিৎসাধীন আছেন।

ডিএমপি সূত্র বলছে, করোনা মহামারির শুরু থেকে বিভিন্ন এলাকায় লকডাউন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজে আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের সহায়তা থেকে শুরু করে করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াসহ আক্রান্ত পরিবারের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন পুলিশ সদস্যরা। এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন পুলিশ সদস্যরা। এছাড়া ডিএমপির পক্ষ থেকে প্রত্যেক থানা এলাকায় রান্না করা খাবার অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় জীবাণুনাশক পানি ছিটিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, করোনা মহামারিতে গত ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত ১৮ হাজার ৮১১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি ছয় জন, ডিআইজি ১০ জন, অতিরিক্ত ডিআইজি ১৯ জন, পুলিশ সুপার ১১২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭ জন, সহকারী পুলিশ সুপার ২২৮ জন, ইন্সপেক্টর ৯৫৭ জন, এসআই ৩ হাজার সাত জন, এএসআই ২ হাজার ৮৩৫ জন, নায়েক ৫৫০ জন, কনস্টেবল ৮ হাজার ৮২৩, অন্যান্য ২ হাজার ৭৭ জন। ডিএমপিতে আক্রান্তদের মধ্যে যুগ্ম-কমিশনার তিন জন, উপপুলিশ কমিশনার ১৬ জন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ৫০ জন, সহকারী পুলিশ কমিশনার ২৯ জন, ইন্সপেক্টর ১৮০ জন, এসআই ৫৮৮ জন, এএসআই ৫০৫ জন, নায়েক ১০৭ জন, কনস্টেবল ১ হাজার ৫৫৩ জন ও অন্যান্য ১৪৭ জন।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer