প্রকাশিত: ১১/০৫/২০২০ ৮:২০ পিএম

এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪ অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ২ কর্মরত সেনা সদস্য। সেইসাথে আক্রান্ত হয়েছেন কর্মরত ও অবসরপ্রাপ্ত ৩৪৫ জন সামরিক ও সামরিক পরিবারের সদস্য।

আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড -১৯) এর সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

জানানো হয়, ঢাকা সিএমএইচে মোট ৩৪৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন। সেইসাথে ভর্তি অপর রোগীরাও সুস্থ আছেন।

আইএসপিআর জানায় ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে ০৬ জন সেনা সদস্য মৃত্যুবরণ করেন। তন্মধ্যে ০৪ জন ৭০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং ০২ জন কর্মরত সেনা সদস্য, যারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আইএসপিআর জানায়, করোনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) তে ০৩ টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০ টি আরটি-পিসিআর মেশিন আছে।

এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

সুত্র: যমুনা টিভি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer