প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৭:৪০ এএম

দুর্বল অর্থনীতির ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে জরুরি সহায়তা না করলে মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে।

মঙ্গলবার এমন শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিটিশ সংবাদমাধ্যম বিবিস।

বিবিসি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে একটি প্রতিবেদনে তৈরি করেছে আইআরসি।

তাদের সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনের মতো অস্থিতিশীল ও যুদ্ধ-সংঘাত কবলিত কয়েক ডজন দেশে করোনা মোকাবেলায় এখনই আর্থিক সহায়তা প্রয়োজন। তা না করলে মহামারীটির সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে হাতে সময় খুব কম। ধনী দেশগুলোর শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আইআরসির প্রেসিডেন্ট ও সিইও ডেভিড মিলিব্যান্ড বলেছেন, দাতা দেশগুলো একজোট হয়ে এখনই তহবিল গঠন না করলে অন্তত ৩০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেবে করোনা। এই সংখ্যাটার কথা ভেবে হলেও আমাদের জাগতে হবে।

তিনি বলেন, এই মহামারীর সম্পূর্ণ, ধ্বংসাত্মক এবং অপ্রতিরোধ্য ক্ষয়ক্ষতি কিংবা বিপর্যয় এখনো বিশ্বের সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অনুভূত হয়নি। এই মহামারি থেকে রক্ষা পেতে দাতাদেরকে জরুরিভিত্তিতে এসব দেশকে আর্থিক সহায়তা করতে হবে।

আইআরসির দৃষ্টিতে করোনা সংক্রমণের জন্য এসব ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ইয়েমেন অন্যতম।

এ বিষয়ে একমত আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

সংস্থাটির ইয়েমেন কার্যক্রমের ব্যবস্থাপক ক্যারোলিন সেগুইন বলেন, উন্নয়নশীল বহু দেশেই সরকারি হিসেবে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম হলেও সত্যিকার অর্থে এ সংখ্যা অনেক বেশি। আমরা মনে করি যুদ্ধাহত দেশ ইয়েমেন এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। তাদের কেউ হাসপাতালে মারা যাননি। তাই এ সংখ্যা হিসাবে আসছে না।

প্রসঙ্গত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer