প্রকাশিত: ১২/০৭/২০২০ ১:৫৩ পিএম

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী পরিবারের ৭৮ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন।

রোববার (১২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত ছয় হাজার ২০৫ জন সদস্য বা তাদের পরিবারের ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন। মৃত্যুবরণ করেছেন ৭৮ জন। এর মধ্যে গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত দুই সেনা সদস্যসহ মারা গেছেন ১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ১২৯ জন। এদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৩০৫ জন। তবে সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer