প্রকাশিত: ১০/০৭/২০২০ ৩:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২৭৫ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যর হার ১.২৭ শতাংশ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৮৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৪৩ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.৪২ শতাংশ।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে মৃত ৩৭ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৮ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৭৯৯ জন। এছাড়া মোট নারী মৃত্যুবরণ করেছেন ৪৭৬ জন। শতাংশ বিবেচনায় পুরুষ মৃত্যুর হার ৭৯.০৮ ও নারী মৃত্যুর হার ২০.৯২ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশার বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর হার সম্পর্কে যা জানা গেছে, ঢাকা বিভাগে ৫০.১১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৬.৪৬ শতাংশ, রাজশাহী বিভাগে ৫.০১ শতাংশ, খুলনা বিভাগে ৪.৯২ শতাংশ, বরিশাল বিভাগে ৩.৬০ শতাংশ, সিলেট বিভাগে ৪.৩৫ শতাংশ, রংপুর বিভাগে ৩.১২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে বিভাগে ২.৪২ শতাংশ।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer