প্রকাশিত: ২৯/০৫/২০২০ ২:৫৮ পিএম
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৫৮২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের বিবেচনায় মৃত্যু হার ১.৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ জন পুরুষ এবং ৪ জন নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক পরিসংখ্যান হলো- ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৬ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, সর্বমোট ২৩ জন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২ টি।

আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer