প্রকাশিত: ১৫/০৭/২০২১ ৬:৪৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি::
উখিয়া প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সাথে তার ১২ বছরের ছেলে নাবিল আল আহমদ স্বপ্নীলও করোনা আক্রান্ত। সে পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

করোনায় আক্রান্ত সাংবাদিক ফারুক আহমদ দৈনিক যায়যায়দিন, উখিয়া নিউজ ডটকমের বার্তা সম্পাদক, দ্যা ডেইলি অবজারভার পত্রিকার উখিয়া প্রতিনিধি ও দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বার্তা বিভাগের উপজেলা পর্যায়ে সংবাদদাতা হিসাবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক ফারুক আহমদ গত ২ সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও মাথা ব্যাথাসহ অন্যান্য উপসর্গে ভোগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উখিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন মহিন ও মেডিকেল অফিসার (রোগ- নিয়ন্ত্রণ) ডাঃ এহেচান উল্লাহর তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সাংবাদিক ফারুক আহমদ জানান, আল্লাহর অসীম রহমতে সবার দোয়ায় পিতা-পুত্র দু’জনই বর্তমানে সুস্থ রয়েছি। রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করছি

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer