প্রকাশিত: ১৪/০৫/২০২০ ৭:৩৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার ৬৬ দিন পর কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আঘাত হানলো ভয়ংকর করোনা ভাইরাস। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্টে বৃহস্পতিবার ১৪মে ২ জন রোহিঙ্গা শরনার্থীর (Forcibly displaced myanmar Nations-বলপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। তারা ২জনই পুরুষ এবং রেজিস্টার্ড রোহিঙ্গা।

তাদের একজন হলো-উখিয়া উপজেলার লম্বাশিয়া এলাকার ১ নম্বর পশ্চিম ক্যাম্পের বাসিন্দা। তাকে আইওএম এর ২নম্বর ক্যাম্পের পশ্চিম ব্লকে স্থাপিত আইসোলেশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে। অপরজন হলো-কুতুপালং (কপিপি) এর শরনার্থী। তাকেও তাৎক্ষণিক এমএসএফ এর ওসিআই আইসোলেশন হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তাকে সেখানে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে।

বিষয়টি আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মো. তোহা জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সদস্য ও তাদের সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাদের আগামী ১৫ মে স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টে পাঠানো হবে বলে জানান, স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মো. তোহা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer