প্রকাশিত: ০৫/০৪/২০২০ ৪:৩৬ পিএম

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বেশ কিছু সেবা চালু করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির তথ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। এতে অনলাইনে নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ ও  সংশোধন সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সেবা গ্রহণকারীকে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট ওয়েবসাইট services.nidw.gov.bd- তে প্রবেশ করতে হবে। এরপর নতুন ভোটার হওয়া সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকলে সে বিষয়ে জানতে পারবেন ভোটাররা।

এছাড়াও ওয়েবসাইটে গিয়ে পুরাতন ভোটাররা তথ্য হালনাগাদ এবং এর জন্য কি ধরনের প্রয়োজনীয় দালিলিক প্রমাণাদি লাগবে, তার তথ্য জানতে পারবে। অনলাইনে পাওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।

এর আগে করোনাভাইরাসের প্রকোপে প্রথম দফায় গত ১৯ মার্চ থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয় সেবা বন্ধ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে এই সেবা বন্ধ রাখা হয়। এরই মধ্যে সরকার প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer