প্রকাশিত: ২৭/০৬/২০২০ ৪:১১ পিএম

ঢাকা: অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী শম্পা করোনা থেকে সেরে উঠেছেন।শনিবার (২৭ জুন) অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ তথ্য জানিয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার এবং ডা. নুজহাত চৌধুরী শম্পার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। আমাদের জন্য যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।

এর আগে গত ১৭ জুন (বুধবার) তারা করোনায় আক্রান্ত হন বলে জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ওই সময় তারা জানিয়েছিলেন, করোনা ও অন্যান্য রোগাক্রান্তদের বিরামহীন চিকিৎসাসেবা দিতে গিয়ে এই দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা এবং নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা বাংলাদেশে করোনা সংক্রমণের সূচনাকাল থেকে তাদের সব ছুটি বাতিল করে করোনাক্রান্ত ও অন্যান্য রোগীদের বিরামহীন চিকিৎসাসেবা দিচ্ছিছিলেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer