প্রকাশিত: ১৮/০৫/২০২০ ২:৪৬ পিএম , আপডেট: ১৮/০৫/২০২০ ৩:০৭ পিএম

দেশে রবিবার (১৭ মে) থেকে সোমবার (১৮ মে) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৯ জনে।

পাশাপাশি একই সময়ে নতুন করে আরও এক হাজার ৬০২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে।

সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভাইরাসটি পৃথিবীর ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ওয়েবসাইটটিতে জানানো হয়, সোমবার দুপুর পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪৮ লাখ, ১৫ হাজার ৪৮৪ জন। একই সময়ে ভাইরাসটি সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন লাখ ১৬ হাজার ৮৫৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া ভাইরাসটি ক্রমান্বয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ৮ মার্চ বাংলাদেশে সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer