প্রকাশিত: ১২/১০/২০২১ ৪:৫৭ পিএম

মোঃ আরাফাত সানী, টেকনাফ ::
টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের জোয়ানেরা নীল দরিয়া নামক যানবাহনে অভিযান চালিয়ে ৯ হাজার ৩’শ ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে যায়যায়দিনকে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী নীল দরিয়া পরিবহনের একটি গাড়ীতে তল্লাশীকালীন সময়ে এক ব্যক্তির আচরণ সন্দেহ হলে তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশী পর তার স্বীকারোক্তি মতে তার সাথে থাকা কবুতরের খাঁচার অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ২৮ লাখ ১২ হজার ৫’শ টাকা মূল্যমানের ৯ হাজার ৩’শ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় কক্সবাজারের করলিয়া এলাকার মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ ওসমান গনি (২৮) কে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer