প্রকাশিত: ২৮/১২/২০২১ ১:২৩ পিএম

বিশেষ প্রতিবেদক::
কক্সবাজার শহরে স্কুলছাত্রীকে দুই দিন হোটেলে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাত ও মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলো—প্রধান আসামি আশিক, কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার মো. কামরুল ও আটকে রাখা হোটেলের ম্যানেজার মোহাম্মদ শাহীন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস জানান, স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি কামরুল।

র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের মূলহোতা আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আশিক। গত ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় আশিক ও তার সহযোগী। হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেয়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে। এর দুই দিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার জনসহ ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...