রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বটতলী এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ ...

পরিষ্কার-পরিছন্নতা ও স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইমারজেন্সি মডেল’কে অনুসরণ করবে দেশের সকল জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ শামিউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্তমতে, যশোর জেলার চৌগাছা মডেল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মডেলকে সকল জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিছন্নতা ও স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপারে অনুসরণ করবে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে
পাঠকের মতামত