প্রকাশিত: ২১/০৩/২০১৯ ৯:৩২ পিএম

বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারকে ডিজিটাল সার্ফিং সিটি বিশ্বের কাছে তুলে ধরা হবে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।তিনি বলেছেন, কক্সবাজারকে ঘিরে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এখানে অনেকগুলো বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রামুতে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার প্রকল্প ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ইনফো সরকার প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ ও ইনফো সরকার প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

হিলডাউন সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ ও বিসিসির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, ইউডিসির উদ্যোক্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...