ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ৪:৪৯ এএম

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসানো চার শতাধিক ঝুপড়ি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নেওয়ায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এর আগে ৯ মার্চ কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সৈকতে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এ নির্দেশনার পর গত বৃহস্পতিবার থেকে সৈকতে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন।
কক্সবাজার সৈকতের জনপ্রিয় পর্যটনের মধ্যে সুগন্ধা পয়েন্ট অন্যতম। কিন্তু গত ১৫-১৬ বছর ধরে এই সৈকতের বালিয়াড়িতে যত্রতত্র ঝুপড়ি দোকান ও অবৈধ স্থাপনা বসিয়ে সাগরপাড় বস্তি বানানো হয়েছিল। দোকানপাট ও হকারের কারণে সৈকতে হাঁটাচলাও দায় হয়ে পড়েছিল।

পরিবেশ সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) উপদেষ্টা অ্যাডভোকেট রমিজ আহমেদ বলেন, জেলা প্রশাসনের কথিত ভ্রাম্যমাণ কার্ড নিয়ে হকাররা সৈকতে ঝুপড়ি দোকান বসিয়ে দুর্ভোগের সৃষ্টি করে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে রোববার সকালে সৈকতের ব্যবসায়ীরা জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের আইন মেনে বালিয়াড়ি থেকে সরে আসার পরামর্শ দেন। জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন থেকে সৈকতের বালিয়াড়িতে বসার জন্য কোনো কার্ড দেওয়া হয়নি। যেসব কার্ড দেওয়া হয়েছে, তা ভ্রাম্যমাণ।
অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মনজু বিন আফনান বলেন, ব্যবসায়ীরা নিজ দায়িত্বেই এ জায়গা থেকে তাদের দোকানপাট সরিয়ে নিয়েছেন। গত শনিবার তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে দোকান ও মালপত্রের সংখ্যা বেশি হওয়ায় রোববার সকালে তারা আরও কিছু সময় চেয়ে আবেদন করেন। সে প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে তাদের অতিরিক্ত কিছু সময় দেওয়া হয়। নির্ধারিত সেই সময়ের মধ্যেই তারা তাদের দোকানপাট সরিয়ে নেন

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer