ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ৪:৪৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে বাবা-মায়ের সাথে ঘুরতে এসে হারিয়ে যায় ৩ শিশু। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে ফেরত দেন ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (৮ মার্চ) ছুটির দিনে সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের গাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথার আরিফ ও ফাহিমা দম্পতি। তাদের অজান্তে বার বছরের ছেলে তানজীদ হোসেন বায়েজীদ হাত থেকে ছুটে যায়। বাবা-মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে বায়েজীদ।

বিষয়টি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যদের আসে। তাকে উদ্ধার করে মোবাইল নাম্বার নিয়ে বাবা আরিফকে অবহিত করা হয়। তিনি ছুটে এসেই প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে নেন। এতে হাসি ফুটে বায়েজীদের মুখেও।

ট্যুরিস্ট পুলিশ এমনভাবে হাসি ফুটিয়েছে শেরপুর জাংগীরা পাড়ার রিশান (৫) ও ঢাকা শেরে বাংলা নগরের মুনতাসির (৮) এর মুখে। তারাও বাবা-মা থেকে সৈকতে বিচ্যুত হয়ে যায়।

ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer