প্রকাশিত: ২২/০৮/২০২১ ১০:০৫ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইরফানুল ইসলাম (১৪) নামে স্কুলছাত্রের লাশ ভেসে উঠেছে। রোববার (২২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে ভেসে আসে তার লাশ।

নিহত ইরফানুল শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও বিচকর্মী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই ছাত্র ভেসে যাওয়ার খবরে উদ্ধারে নামে তারা। সে সময় একজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও অপরজন ইরফানুল নিখোঁজ ছিল। রোববার রাত পৌনে ৯টার দিকে ভেসে আসে তার লাশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী মাহাবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর ভেসে এসেছে স্কুলছাত্রের লাশ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপপরিদর্শক রুবেল মিয়া ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...