প্রকাশিত: ২০/০৩/২০২২ ৭:৫২ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে আকস্মিক মণ মণ মরা মাছ ভেসে আসছে। গতকাল শনিবার বিকাল থেকে সাগরের ঢেউয়ের সঙ্গে এসব মাছ ভেসে আসতে দেখা গেছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গভীর সাগরে গতকালই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি সৃষ্টির সঙ্গে সঙ্গেই সামুদ্রিক মরা মাছ ভেসে আসার ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

সাগর পাড়ের লোকজন জানিয়েছেন, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি দরিয়ানগর পর্যন্ত বিস্তৃত সৈকত জুড়ে মাছ আর মাছ। ভেসে আসা মাছগুলোর মধ্যে বড় আকারের নেই। সবই ছোট আকারের মাছ।
কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর গত রাতে কালের কণ্ঠ অনলাইনকে জানান, গতকাল বিকাল থেকে আকস্মিক সাগরের ঢেউয়ের সঙ্গে মণ মণ মরা মাছ ভেসে আসতে থাকে। মাছ ভেসে আসার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রচার পাচ্ছে।

প্রসঙ্গত, ২০২০ সালে একই এলাকায় ভেসে এসেছিল টন টন বর্জ্য। সেই সঙ্গে অনেক সামুদ্রিক প্রাণীও ভেসে এসেছিল।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer